আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএনপির সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করিম শাহীন ধানমণ্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে ঈদের শুভেচ্ছা কার্ড নিয়ে যান।
খালেদা জিয়ার পক্ষ থেকে পাঠানো এ ঈদকার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক সেকেন্দার আলী।
পরিবারের সঙ্গে ঈদ ও চোখের চিকিৎসার জন্য এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
তবে প্রতি ঈদের মতো এবারের ঈদেও প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন বিএনপির চেয়ারপার্সন।
এ প্রসঙ্গে বিএনপির সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি বলেন, ম্যাডাম এবার দেশের বাইরে ঈদ করবেন। তারপরও আওয়ামী লীগের সভাপতিকে কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা ম্যাডামের পক্ষ থেকে ঈদকার্ড পৌঁছে দিয়েছি।
এদিকে, রাজনৈতিক বিভেদ যাই থাক, প্রতিবছর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাও কার্ড পাঠিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল শেখ হাসিনার পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য ঈদকার্ড পৌঁছে দেন। এটি গ্রহণ করেন বিএনপির বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












