পার্বতীপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের পার্বতীপুরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৯৫ জন কে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলমের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ওসি (তদন্ত) ইমতিয়াজ কবির সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে পার্বতীপুর শহর সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য সহ তাদের গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯৭পিস ইয়াবা ট্যাবলেট, ১২৫ লিটার চোলাই মদ ও গাঁজা ৭শ’ গ্রাম। গ্রেফতারকৃতদের মধ্যে মামলার পলাতক আসামী ৭০ জন, নিয়মিত মামলা ২ জন এবং মাদকদ্রব্য আইনে ৩ মহিলাসহ ২৩ জন আসামী রয়েছে। এ সব ঘটনায় থানায় ২৩ টি মামলা হয়েছে। গতকাল বুধবার তাদের আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, গত ৯ জুলাই রাতে একই অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছিল।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












