আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় সংসদের উচ্চকক্ষ সিনেটে একজন দলিত হিন্দু নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো দলিত হিন্দু নারী সিনেট সদস্য হিসেবে নির্বাচিত হলেন।
কৃষ্ণা কুমারি নামে এ নারী পাকিস্তানে মানবাধিকার কর্মী হিসেবে কাজ করে থাকেন এবং তিনি প্রত্যন্ত একটি গ্রামের কোহলি সম্প্রদায় থেকে রাজনীতিতে উঠে এসেছেন। কৃষ্ণা কুমারি পাকিস্তান পিপল’স পার্টি বা পিপিপি থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছেন।
সিন্ধু প্রদেশের নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে কুমারি সিনেট সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কুরাতুলআইন মেরি নামে এক নারী।
নির্বাচিত হওয়ার পর কৃষ্ণা কুমারি বার্তা সংস্থা এপি-কে বলেন, “আমি আনন্দ বোধ করছি কারণ সিনেটের মতো জায়গায় যেতে পারাটা ছিল আমার জন্য অভাবনীয় বিষয়। আমি নিপীড়িত মানুষ বিশেষ করে নারীর ক্ষমতায়নের জন্য আমার কাজ অব্যাহত রাখব। পার্সটুডে
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












