ডেস্ক নিউজ : শান্তির দেশ সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত হচ্ছে চার দিনব্যাপি বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৮তম সম্মেলন। এবারে সেখানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এ সম্মেলনে নারী ও শিশুদের অধিকার রক্ষায় অবদানের জন্য ‘ক্রিস্টাল পদক’ এ সম্মানিত হলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আর এ সুযোগটি হাতছাড়া করেননি প্রতিমন্ত্রী পলক। সহাস্যে তাকে সেলফিবন্দী করলেন এক পলকেই!
এমনকি শাহরুখ খানের সঙ্গে তোলা ছবিটি ব্যক্তিগত অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ারও দিয়েছেন তিনি। ক্যাপশানে লিখেছেন, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রিয় অভিনেতার সাথে’। দেশ ও দেশের বাইরে ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে এই সেলফি।
প্রতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের বরেণ্য ব্যক্তিরা যোগ দিয়ে থাকেন।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












