আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে পদত্যাগ করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। স্থানীয় সময় বুধবার বিকেলের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
পরে এক ভাষণে তিনি বলেছেন, ডিসেম্বরে সিরিল রামাফোসাকে পার্টি প্রেসিডেন্ট নির্বাচন করে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) যেভাবে তার আগাম বিদায়ের যে পথ তৈরি করেছে তার সঙ্গে একমত নন তিনি। তবুও দলের নির্দেশ মেনে নিচ্ছেন।
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জুমা বেশ কিছু দিন ধরেই চাপের মুখে ছিলেন। ক্ষমতাসীন দল এএনসি বুধবারের মধ্যে তাকে পদত্যাগের আল্টিমেটার দেয়। অন্যথায় বৃহস্পতিবার পার্লামেন্টে তাকে আস্থা ভোটের মুখোমুখি করার হুমকি দেয়া হয়েছিল তাকে।
এর মধ্যে নিজের ৯ বছরের শাসনামলের অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন ৭৫ বছর বয়সী জ্যাকব জুমা।
যদিও গুপ্ত পরিবার এবং জুমা উভয়ই সব ধরনের দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।
ভারতীয় বংশোদ্ভূত ধনী ব্যবসায়ী গুপ্ত পরিবারের সঙ্গে তার সম্পৃক্ততার কারণেই ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে জুমাকে পদত্যাগে বাধ্য করা হলো বলে জানিয়েছে বিবিসি।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












