অগ্রদৃষ্টি-ডেস্কঃ আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,বিএনপি নেত্রী খালেদা জিয়া চক্রান্ত করতে লন্ডন যাচ্ছেন। চিকিৎসার নামে দেশের বাইরে গিয়ে কোন ষড়যন্ত্র করলে খালেদা জিয়ার পরিস্থিতি ভয়াবহ হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু: অসম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) এ আয়োজিত দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় কমউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াহেদুল ইসলাম, ন্যাপ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, বাসদ আহ্বায়ক রেজাউল হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, একজন নেত্রী যখন বলেন খবর আছে, তার মানে ষড়যন্ত্র চলছে।বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
লন্ডনে গিয়ে আবার চক্রান্ত করবেন না।আপনার কারণে নেতাকর্মীরা পালিয়ে ও জেলে আছেন। চক্রান্ত করলে ২০ দলীয় জোট নিঃস্ব হয়ে যাবে। ২০১৯ সালের জন্য প্রস্তুত হন, তখন আপনাদের সঙ্গে লড়াই হবে।
বুধবার খালেদা জিয়া আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগের খবর আছে। ক্ষমতায় বেশি দিন নেই। এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ খবরের উৎস লন্ডনে আছে।তাই তাড়াহুড়ো করে খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন।
সভায় বক্তারা খালেদা জিয়ার লন্ডন সফরে ছেলে তারেক রহমানের সাথে আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করবেন বলে বক্তব্য রাখেন।
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












