ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সারাদেশে গুম, ক্রসফায়ারে নিহত ও পঙ্গুত্বের শিকার নির্যাতিত নেতাকর্মীদের প্রতি সমবেদনা স্বরূপ প্রায় এক হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্য বিএনপির আর্থিক সহযোগিতায় ঈদ উপহারের মধ্যে রয়েছে- শাড়ি, লুঙ্গি, জায়নামাজ, বিস্কুট, পোলাওয়ের চাল, দুধ, চিনি, লাচ্ছা সেমাই, খেজুর, চকলেট প্রভৃতি। সেই সাথে তারেক রহমান স্বাক্ষরিত ঈদের শুভেচ্ছা কার্ড।
ঢাকা বিভাগে এসব ঈদ উপহার পৌছিয়ে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল। রাজধানী ঢাকা শহরে শতাধিক পরিবারকে দেওয়া হয় এসব ঈদ উপহার। নির্যাতিত পরিবার গুলোর মধ্যে গুম হওয়া সাবেক এমপি ইলিয়াস আলী, সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, কমিশনার চৌধুরী আলম, তেজগাঁও কলেজ ছাত্রদল সভাপতি আমিনুল ইসলাম জাকির, ছাত্রনেতা নুরুজ্জামান জনি, সেচ্ছাসেবক দল নেতা সুমন উল্লেখযোগ্য।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উওরের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম (রবিন) সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

'মৃত্যুফাঁদে' ঢাকা-সিলেট মহাসড়ক: দ্রুত সংস্কারের দাবিতে সিলেটে গণঅবস্থান, হুঁশিয়ারি বিএনপির

‘দেশে ফিরে’ বিএনপির নির্বাচনী প্রচারে নেতৃত্ব দেবেন তারেক: আমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তর্কে জড়ায় বিএনপি ও এনসিপি

নতুন দলের আত্মপ্রকাশ, সব দল নিয়ে কাজ করার ইচ্ছা তরুণ নেতাদের

মৌলভীবাজারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুয়েত বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

জামায়াত ‘বাধ্য হয়ে’ পাকিস্তানের পক্ষে ছিল: শফিকুর

জীবিত স্বামীকে গণ–অভ্যুত্থানে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

'জয় বাংলা' স্লোগান দিলেই মারধর












