খেলাধুলা ডেস্ক: নিজেদের মাঠে তাই শেষ পর্যন্ত ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আন্তোনিও কোন্তের দল। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ৩৬তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় চেলসি। ভিক্টর মোজেজের কর্নার থেকে উড়ে আসা বল বেশ কয়েকজনের মাথা ঘুরে পেয়ে যান সেসার আসপিলিকুয়েতা। আলতো টোকায় সুযোগটি কাজে লাগান স্পেনের এই ডিফেন্ডার।
৭৩তম মিনিটে সমতায় ফেরে ওয়েস্টহ্যাম। মার্কো আরনাউতোভিচের কাটব্যাক থেকে পাওয়া বল ডান পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন মেক্সিকোর ফরোয়ার্ড হাভিয়ের এরনান্দেস। বাকিটা সময় চেলসিকে আটকে রেখে ড্রয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্টহ্যাম। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। ৩৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে চতুর্দশ স্থানে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












