রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেটীয় লড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। রংপুর রাইডার্স আর চিটাগং ভাইকিংস -এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে ছয়টি দল নিয়ে মাঠে গড়াবে বিপিএলের তৃতীয় আসর। বাংলাদেশের চ্যানেল হিসেবে বিপিএলের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে চ্যানেল নাইন। আগামী ছয় বছর বিপিএলের সমস্ত খেলা দেখাবে চ্যানেলটি।
অন্যসব চ্যানেলের পাশাপাশি এবারের আসরের সম্প্রচার স্বত্ত্ব কিনেছে ভারতের চ্যানেল নিও স্পোর্টস। স্পোর্টস এ চ্যানেলটির পাশাপাশি নিও প্রাইমের পর্দাতেও দেখা যাবে বিপিএলের ম্যাচ। আর চ্যানেলটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিপিএলের মোট ৩৪টি ম্যাচ সম্প্রচার করবে চ্যানেলটি। নিও স্পোর্টস কর্তৃপক্ষের হয়ে নিতিন আনন্দ বিপিএলের প্রশংসা করে বলেন, আমরা শীর্ষ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য সব সময় প্রস্তুত থাকি। আশা করি ২০১৫ সালের আসরটি আগের থেকেও বেশি দর্শক প্রিয়তা পাবে। কারণ, এবারের আসরে গুনগত মানসম্পন্ন ক্রিকেটার এবং দল অংশ নিতে চলেছে।’
২২ নভেম্বর শুরু হবে বিপিএলের ময়দানি লড়াই। ঢাকা ও চট্টগ্রামের মাটিতে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসরটি।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












