সৈয়দ সাদেক আহমদঃ নর্থ ইংল্যান্ডে কর্মরত বাংলাদেশী টিভি সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশন এর উদ্যোগে এক প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয় গত রবিবার ৩রা ডিসেম্বর হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এর হল রুমে। সংগঠনের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী গাউসুল ইমাম চৌধুরী সুজনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিবিসির সাবেক সাংবাদিক আব্দুস সাত্তার, আইঅন টিভির হেড অফ নিউজ বুলবুল হাসান, ইকরা টিভির প্রডিউজার সুভাস দাস। লন্ডন বাংলা প্রেস ক্লাব থেকে আরোও উপস্থিত যুগ্ম-সম্পাদক মোহাম্মাদ সুবহান,আইটি সেক্রেটারী সালেহ আহমদ,ইভেন্ট সেক্রেটারী তৌহিদ আহমদ, এক্সিকিউটিভ মেম্বার ইমরান আহমদ, ব্রিট বাংলার নির্বাহি
সম্পাদক আহাদ চৌধুরী বাবু। নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে উপস্তিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, হাইড ওয়েফেয়ারের চেয়ার নাসের খাঁন সুয়েব,মো: আব্দুল মছব্বির, অধ্যাপক নুরুজ্জামান মনি,মো: ইকবাল সমুজ,দেওয়ানুর রহমান,আবু সাইদ চৌধুরী সাদি,মো: কলনদর তালুকদার,মুকিত চৌধুরী সিতু,শাহ সোহেল আহমদ,সৈয়দ ফয়সল,মাসুক মারুফ,বদরুল আহমদ,মাহবুবুল ইসলাম মাহী,ফোরকানোর রহমান চৌধুরী সাগর,মাহবুবুর রহমান মামুন ।
ভবিষ্যতে মুল ধারার মিডিয়া থেকে প্রশিক্ষক এনে আরোও বড় ধরনের আয়োজনের কথা জানান আয়োজকরা। এধরনের প্রশিক্ষন নর্থ ইংল্যান্ডের সাংবাদিকদের সাথে সাথে সমগ্র বৃটেনের বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপক্রিত হবেন বলে জানিয়েছেন আগত অতিথিরা। অনুষ্টাস শেষে প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন কারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে ।












