ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : নরসিংদী জেলার মাধবদী থানার বিরামপুর এলাকায় প্রতিবছরের ন্যায় এবারও অনাথ, দুস্থ, অসহায় গরীব, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘হৃদয়ে বাংলাদেশ’।
৭ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত সংগঠনের নিজ কার্যালয়ে প্রায় চার শতাধীক পরিবারের মাঝে, তৈরী পোষাক ও রান্না করার সামগ্রী বিতরণ করা হয়। এসময় কিডনি রোগে আক্রান্ত হৃদয় নামে এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আল-আমিন রহমান বলেন, বস্ত্র-শিল্প শহর মাবধদী ও তার পার্শ্ববর্তি গ্রামের অহসায় শিক্ষার্থীদের মাঝে বিগত ছয় বছর ধরে প্রতি মাসের ৭ তারিখে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে “হৃদয়ে বাংলাদেশ”। এরই ধারাবাহিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুধবার সংগঠনের পক্ষ থেকে শিক্ষা সামগ্রীসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ কার্যক্রমের সার্বিক সঞ্চালনায় ছিলেন, হৃদয়ে বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মো. মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার, সাইফুল ইসলাম অনু, মোহাম্মদ নুরে আলম ও সংগঠনের সকল কর্মীবৃন্দ।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












