খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার সদর উপজেলার ৫ নং আখাইলকুড়া ইউনিয়নের কাজিরবাজার খেয়াঘাটের যাত্রী ছাউনি সুষ্ঠু তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘাটের একমাত্র যাত্রী ছাউনি। এ সুযোগে স্থানীয় প্রভাবশালী মহল ইট লোহা খুলে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, এ যাত্রী ছাউনিটির দুই ভিত্তি স্তম্ভ নদী ভাঙনের কারণে এরইমধ্যে নদীগর্ভে চলে গেছে। মূল কাঠামো কোনো রকম নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। যা যেকোনো মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দা হাজী নোমান আহমদ জানান, ১৯৯৪ সালে দিকে জেলা পরিষদের
তত্ত্বাবধানে কাজিরবাজার খেয়াঘাট সংলগ্ন এ যাত্রী ছাউনিটি স্থাপিত হয়। জেলার সাথে উক্ত এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম কাজিরবাজার খেয়াঘাট। এই ঘাট দিয়ে প্রতিদিন কয়েক শতাধিক মানুষ চলাচল করার কারণে এ যাত্রী ছাউনির উপযোগিতা অধিক। কিন্তু দীর্ঘদিন ধরে অযত্ম অবহেলার ফলে যাত্রী ছাউনিটি নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় শিক্ষক খসরুজ্জামান বলেন, যাত্রী ছাউনিটি নদী পারাপার করা যাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৌকার জন্য অপেক্ষারত মানুষ সেখানে বসে সময় কাটায়। এটি বিলীন হয়ে গেলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত












