মিরপুর টেস্টে মাঠে নামার আগে সাকিব আল হাসান পেয়েছেন বিশেষ এক সংবাদ। সামনে বাবা হচ্ছেন তিনি। গতকাল সাকিবকে দেখা গেল অনুশীলনেও সবার আগে। জাতীয় দলের হয়ে তিন ফরমেটের ক্রিকেটের সেরা পারফরমার এখন শুধু বাবা হওয়ার স্বপ্নে বিভোর তা নয়। ক্রিকেটেও দুটি নতুন মাইলফলক ষ্পর্শ করা সুযোগ এখন তার সামনে। তিন ফরমেটের ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করতে সাকিব আল হাসানের প্রয়োজন আর ৭ উইকেট। এর আগে চট্টগ্রাম টেস্টে সাকিব ব্যাট হাতে ৪৭ রান করে সব ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ক্রিকেট ইতিহাসে তিন ফরমেটে ৮ হাজার রান ও ৪’শ উইকেটের গৌরব কেবল ৪ জন খেলোয়াড়ের। ব্যাট হাতে সাকিবের সব মিলিয়ে সংগ্রহ ৮০১৩ রান। জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি, সনৎ জয়াসুরিয়া ও ক্রিস কেয়ানর্সের পর ৫ম ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে নাম উঠতে পারে সাকিব আল হাসানের। টেস্টে ‘১৫০‘ পূর্ণ হতে সাকিবের প্রয়োজন আর ৩ উইকেট। বাংলাদেশের হয়ে ৪১ টেস্ট খেলে ১৪৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন তিনিই। দেশের হয়ে টেস্টে সাকিব ছাড়া ১০০ উইকেটের কৃতিত্ব রয়েছে কেবল সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের।
২৮ বছর বয়সী বাঁহাতি অলরাউন্ডার সাকিবের অভিষেক হয় ২০০৭ সালে ভারতের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অভিষেক উইকেট পেতে সাকিবকে অপেক্ষা করতে হয় তৃতীয় টেস্ট পর্যন্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে সাকিব নিয়েছিলেন ২টি উইকেট।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












