
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা হয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। ১৫ আগস্ট জাতির জনকের মৃত্যু দিবস উপলক্ষে সেখানে মোমবাতি প্রজ্জলনের আয়োজন করেছিলেন তিনি।
পূর্ব ঘোষণা অনুযায়ী এ দিন রোকেয়া প্রাচী ধানমন্ডি ৩২ নম্বরে যান। এসময় আরো ৭০-৮০ জন সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচীর সঙ্গে যোগ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন চলাকালে ৩০-৩৫ জন যুবক উপস্থিত হয়। তাদের হাতে লাঠিসোঠা ছিল। তারা সবাইকে হুমকি দিয়ে সরিয়ে দেয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে। রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে তাকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। পরে তাকে দ্রুত সহশিল্পীরা ধরে বাইরে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে রোকেয়া প্রাচী বলেন, ‘সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমাদের উপরে অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম।’
কান্নাজড়িত কন্ঠে রোকেয়া প্রাচী বলেন, ‘যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুস্কৃতকারী নন। ’
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুধবার এই বাড়িতে অবস্থান নিয়ে রোকেয়া প্রাচী ফেসবুকে লিখেছেন, ‘আছি ধানমন্ডি ৩২। হোক সব হত্যার, সব নৈরাজ্যের বিচার।’
তিনি আরও লিখেছেন, ‘বিচার হোক বাঙালির ইতিহাস হত্যার, আছি। আমরাও বিচার চাই। শান্তিপূর্ণ প্রতিবাদে স্মরণ করব স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর ইতিহাস। আছি পুড়ে যাওয়া ৩২-এ।’
সূত্র, ঢাকা টাইমস
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












