খ ম জুলফিকার, মৌলভীবাজার: নোয়াখালীর বেগমগঞ্জে নারীর উপর পৈশাচিক নির্যাতনসহ দেশব্যাপী ধর্ষণ এবং ধর্ষকদের শাস্তির চূড়ান্ত আইন বাস্তবায়নের দাবীতে ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর ( মঙ্গলবার) বিকাল ৪ টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এহসানুল হক জাকারিয়ার সভাপতিত্বে এবং সদর উপজেলা সভাপতি মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইকরামুল মুসলিমীন মৌলভীবাজারের সহ সভাপতি (মহিলা শাখা) সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট উমায়রা ইসলাম, সহ সভাপতি মন্জু দাশ, মহিলা টিম প্রধান ফাতেমা পপি, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ সুমন, রাজনগর উপজেলা নির্বাহী সভাপতি হিফজুর রহমান, কমলগঞ্জে সেক্রেটারি মাওলানা মাছুম আহমদ, কুলাউড়া সেক্রেটারি মাহমুদুল হাসান সুমন, সদর সেক্রেটারি সাব্বির আহমদ এবং জুবায়ের আহমদ, হাফিয আইনুল হাসান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট ও নোয়াখালীসহ দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনের মতো নেক্যার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে যারা জড়িত প্রত্যেকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও বাংলার জমিনে আর কোনো মা,বোন লাঞ্ছিত যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

সচেতনতা সৃষ্টিতে মৌলভীবাজারে মিরকো ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত












