আইএসএল টু-এ বড় চমক হতে চলেছে দিদিয়ের দ্রোগবা৷
ভারতের অন্য শহরে নয়, খোদ কলকাতার দলেই খেলতে দেখা যেতে পারে আইভরি কোস্টের তারকা স্ট্রাইকারকে৷ দ্বিতীয় আইএসএল-এ খেলার জন্য দ্রোগবাকে ১০ লাখ মার্কিন ডলারের প্রস্তাব দিল সৌরভ গাঙ্গুলির অ্যাটলেটিকো কলকাতা৷
আইএসএল-এর উদ্বোধনী সংস্করণেই চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো কলকাতা৷ দ্বিতীয় মরশুমেও ট্রফি নিজেদের দখলে রাখতে বিগ বাজেটের টিম গড়েছে কলকাতা৷ মার্কি প্লেয়ার হিসেবে প্রাক্তন চেলসি তারকাকে বিরাট অঙ্কের প্রস্তাব দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল৷ যদিও দ্রোগবার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ দেশের হয়ে তিনটি বিশ্বকাপ (২০০৬, ২০১০ ও ২০১৪) খেলার অভিজ্ঞতা রয়েছে দ্রোগবার৷
গত মরশুমে স্ট্যামফোর্ড ব্রিজে তাঁর দ্বিতীয় সফরের ইতি টেনেছেন ৩৭ বছরের আইভরি কোস্টের স্ট্রাইকার৷ তাই দ্রোগবাকে অ্যাটলেটিকো মাদ্রিদের সাহায্যে চার মাসের জন্য আইএসএল-এ আনতে উদ্যোগী হয় অ্যাটলেটিকো কলকাতা৷ এক বিদেশী ইংলিশ দৈনিকের খবর অনুযায়ী চেলসির সদ্য প্রাক্তন তারকাকে ১০ লক্ষ মার্কিন ডলার ছাড়াও বোনাস দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়৷ আইএসএল টু শুরু হচ্ছে ৩ অক্টোবর৷
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












