অগ্রদৃষ্টি-ঢাকা: বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত। যতোই ষড়যন্ত্র হোক, পরোয়া করি না। আল্লাহ্ ছাড়া কারও কাছে মাথানত করি না, করবো না।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ এ স্মরণ সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন তিনি দেখেছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে।
শুধু মধ্যম আয়ের দেশ না, বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করবো, সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম প্রমুখ।
সাম্প্রতিক খবর:

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












