দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নম্বর টার্মিনালে যাত্রীরা এখন থেকে লম্বা লাইনে না দাঁড়িয়ে সেকেন্ডের মধ্যে পাসপোর্ট নিয়ন্ত্রণ পদ্ধতি ইলেকট্রনিক দ্বার (ই-গেট) এর মাধ্যমে আমিরাত আইডেন্টিটি কার্ড ব্যবহার করে বাইপাস করতে পারবেন।
রোববার (২৪জুলাই) দুবাই স্থানীয় ও বিদেশি বিষয়ক সাধারণ অধিদপ্তরের (GDRFA) পরিচালক এক বিবৃতিতে এসব কথা বলেন।
অধিদপ্তরের উপ পরিচালক মেজর জেনারেল ওবায়েদ মুহাইর বিন সুরউর বলেন, নতুন সেবায় সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং নাগরিকদের আগমনের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে ই-গেট সিস্টেমের মাধ্যমে তাদের বৈধ আমিরাত আইডি কার্ড ব্যবহার করতে পারবেন।
আমিরাত আইডি কার্ড ব্যবহার করার জন্য প্রথম পর্যায়ে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে বর্তমানে ২৮টি ই-গেট রয়েছে।
তিনি আরো বলেন, এই নতুন প্রকল্পটি আমিরাত আইডেন্টিটি অথরিটির সহযোগিতায় আমাদের পরিষেবার উন্নতি, সব যাত্রীদের জন্য আনন্দদায়ক এবং মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য প্রয়োগ করা হয়েছে।
পর্যায়ক্রমে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর ও দুই নম্বর টার্মিনালে শিগগিরই এ প্রকল্প সক্রিয় করা হবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












