ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি : বন্ধু তোমার জন্য এ দিল দিওয়ানা/একটা দিনও তোমায় ছাড়া আমার কাটেনা/হয়েছি পাগল/আমি তোমারই কেবল/তুমি বিনে কিছু ভালো লাগে না। জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পংকজ’র গাওয়া এই গানটির লিরিক ভিডিও রিলিজ উপলক্ষে সম্প্রতি জমকালো এক লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেলো অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইআর মিউজিক এর কার্যালয়ে।
পংকজ ও ওয়াইআর মিউজিককে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নন্দিত উপস্থাপক আনজাম মাসুদ, জনপ্রিয় গীতিকার ও সুরকার প্লাবন কোরেশী, কণ্ঠশিল্পী মিস্টার শামীম, কণ্ঠশিল্পী নাজু আখন্দ, গীতিকার ও সুরকার প্রিন্স রুবেল, গীতিকার নীহার আহমেদ, গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ, ভিডিও নির্মাতা তানভীর রফিক, ফটোগ্রাফার অংগন রহমান প্রমুখ।
প্রিন্স রুবেল’র কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন পংকজ নিজেই। দীর্ঘদিন পর গান গাওয়া সম্পর্কে পংকজ বলেন, ‘প্রায় ত্রিশ বছরের মিউজিক ক্যারিয়ারে অন্যের জন্য গান নির্মাণে নিজেকে নিবেদিত রেখেছি এবং রাখবো। শুভাকাঙ্খিদের উৎসাহে প্রায় এক দশক আগে সর্বশেষ গেয়েছিলাম, আবারও গাইলাম ওয়াইআর মিউজিক এর কর্ণধার ও সংগীত শিল্পী ইউসুফ রাজু’র অত্যুৎসাহে। ইচ্ছে আছে গান গাওয়ায় নিয়মিত হবো।
আশা নয়, বিশ্বাস করি ‘দিল দিওয়ানা’ গানটি শ্রোতাদের ভালো লাগাকে আরো বাড়িয়ে দেবে’।
সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়












