বিশেষ প্রতিনিধিঃ আমরা প্রবাসীদের স্বার্থে কাজ করি, আমাদের সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সমাজ কল্যাণে ব্যাপক কাজ করেছে। সর্বোপরি দেশ ও সমাজের কল্যানার্থে আমাদের সাংগঠনিক সকল কর্মকাণ্ড চলমান রয়েছে।
দাগনভুঞা প্রবাসী ফাউন্ডেশন কুয়েত এর এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন, উক্ত সংগঠনের আহবায়ক আমির হোসেন মুন্সি।
শনিবার কুয়েত সিটির রাজধানী হোটেলে দাগনভুঞা প্রবাসী ফাউন্ডেশন কুয়েত’র উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহবায়ক আমির হোসেন মুন্সি।
সদস্য সচিব মোঃ জাকির হোসেন রতন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী ব্যবসায়ি মো: বেলাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, প্রবাসী সংগঠক ইমাম উদ্দিন বাদল, ক্রীড়া সংগঠক তৌহিদুল আলম, গ্রীন ক্রিসেন্ট সোসাইটির সভাপতি বেলাল হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত’র সাধারণ সম্পাদক আ হ জুবেদ, রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক ইকবাল হাসান মাহমুদসহ কুয়েতে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা।
এদিকে প্যানেল সদস্য মো: মাসুম স্বদেশ প্রত্যাবর্তন, সাইফুল আলম ও জামাল ভুঞা অবকাশ কালীন ছুটি শেষে কুয়েতে আগমন উপলক্ষে সংবর্ধনা দেয় উক্ত আয়োজক সংগঠনটি।
মানবতার কল্যাণে কাজ করার অভিপ্রায় নিয়ে প্রতিষ্ঠালাভ করা সংগঠনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন অনুষ্ঠানে যোগদানকারী অতিথি নেতৃবৃন্দরা।

সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার












