আকাশের অঝোর ধারায় কান্নায় বিষণ্ণ হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের মনও। মাঠে নামতে না পেরে হতাশ অতিথিরা। অবিরাম বৃষ্টি দেখে ওপেনার ডিন এলগার মজা করে বলছেন, আর কখনো বুঝি ক্রিকেটই খেলতে পারবেন না তারা!
বৃষ্টির চোখ রাঙানির মাঝেও চট্টগ্রাম টেস্টের প্রথম তিন দিন মোটামুটি খেলা হয়েছে। কিন্তু টানা বৃষ্টিতে শেষ দুই দিন একটি বলও গড়ায়নি মাঠে। চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেও পাল্টায়নি চিত্র। সোমবার প্রথম অনুশীলন সেশনটাই দুই দলকে কাটাতে হয়েছে ইনডোরে।
অনুশীলনের আগে শের-ই-বাংলায় সংবাদ সম্মেলনে মাঠে নামতে না পারার হতাশা লুকালেন না দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার।
“আমাদের জন্য এটি খুবই হতাশার। মনে হচ্ছে, চট্টগ্রাম থেকে এখানেও বৃষ্টি আমাদের অনুসরণ করেছে। অবস্থা দেখে মনে হচ্ছে আর কখনোই হয়তো আমরা ক্রিকেট খেলতে পারব না! খুবই হতাশার।”
তবে পেশাদার ক্রিকেটারদের তো আর প্রকৃতির কাছে হার মেনে হতাশ হয়ে বসে থাকার জো নেই। ইনডোরের অনুশীলনকেই তাই কাজে লাগাতে চাইছেন প্রোটিয়া ওপেনার।
“আবহাওয়া তো আর আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছু করারও নেই এটা নিয়ে। আমাদের এর মধ্যেই যতটা সম্ভব প্রস্তুতি নিতে হবে। ইনডোরে অনুশীলন হবে। সেটাই যতটা সম্ভব কাজে লাগাতে হবে।”
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"












