ঢাকা প্রতিনিধি:: রাজধানী ঢাকায় সেনানিবাসের চেকপোস্টে একজন মিলিটারি পুলিশকে কুপিয়ে জখম করা হয়েছে।
ঢাকা সেনানিবাসের কচুক্ষেত চেকপোস্টে সকাল সোয়া দশটা নাগাদ এই ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার পুলিশ বলেছে, ঐ মিলিটারি পুলিশ দায়িত্ব পালনের সময় তাঁর ওপর হামলাটি হয়েছে।
হামলাকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং তাকে সেনানিবাসের ভেতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আহত সৈনিককে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সম্প্রতি ঢাকায় দু’টো চেকপোস্টে আলাদা হামলার ঘটনায় দু’জন পুলিশ সদস্য নিহত হন।
এরপর চেকপোস্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।











