মোঃ ইলিয়াস আলী, বালিয়াডাংগী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে গলায় ফাঁস দিয়ে মোস্তাফিজুর (১৩) নামে এক কিশোর আত্নহত্যা করেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, জেলার হরিপুর উপজেলার বহরমপুর গ্রামের বক্কার আলীর ছেলে মোস্তাফিজুর গত শুক্রবার সন্ধ্যায় ভাত খাওয়ার পর নিজ ঘরে শুয়ার জন্য চলে যায় একা।
শনিবার সকালে পরিবারের লোকজন ডাক দিলে সে ঘরের দরজা না খুলে দরজার কাছে দাড়িয়ে আছে এমন অবস্থা দেখে চিৎকার দেয় তার মা।চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখে গরু বাধার দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে সে।
এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












