Menu |||

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত

গত আসরের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের মধুর প্রতিশোধ নিল ভারত।

পেসার জাসপ্রিত বুমরাহর নিচু ফুল টস সুইপ করার চেষ্টায় পারলেন না জফ্রা আর্চার, বল আঘাত করল তার পায়ে। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। ব্যাটসম্যান রিভিউ নিলেও রক্ষা হলো না। তাতে জয়ের অপেক্ষাটাই স্রেফ একটুখানি বাড়ে ভারতের। ম্যাচের ফল নিয়ে সংশয় তো কেটে গিয়েছিল অনেক আগেই। রান তাড়ায় লড়াই জমাতেই পারেনি ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়নদের উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।

বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার ভারতের জয় ৬৮ রানে।

গায়ানার মন্থর ও অসম বাউন্সের উইকেটে রোহিত শার্মার ফিফটি ও সুরিয়াকুমার ইয়াদাভের চল্লিশোর্ধ ইনিংসে ১৭১ রানের পুঁজি গড়ে ভারত। জবাবে ২০ বল বাকি থাকতে ১০৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

গত আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে অ্যাডিলেইডে ১৬৮ রান করেও ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। একই মঞ্চে এবার ইংলিশদের ব্যাটিং গুঁড়িয়ে মধুর প্রতিশোধ নিল প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

ব্যাটিংয়ে দলকে সামনে থেকে পথ দেখান অধিনায়ক রোহিত। ৩৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৪৭ রান করেন সুরিয়াকুমার।

তবে ম্যাচের সেরা আকসার প্যাটেল। ব্যাট হাতে ৬ বলে এক ছক্কায় ১০ রানের ক্যামিওর পর হাত ঘুরিয়ে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেটে নেন বাঁহাতি এই স্পিনার।

দারুণ বোলিং করেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভও। তিনিও নেন ৩ উইকেট, ৪ ওভারে ১৯ রান দিয়ে। বুমরাহর প্রাপ্তি দুটি।

আগামী শনিবার শিরোপা লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যারা বৈশ্বিক আসরে সাতবার সেমি-ফাইনাল থেকে বিদায়ের পর ফাইনালে উঠেছে প্রথমবার।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের শুরুটা হয় আশা জাগানিয়া। প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ২৬ রান তোলে তারা। চতুর্থ ওভারে প্রথমবার আক্রমণে এসে প্রথম বলেই জস বাটলারকে (১৫ বলে ২৩) ফিরিয়ে দেন আকসার। এরপর নিয়মিতই উইকেট হারায় ইংলিশরা।

ফিল সল্টের স্টাম্প এলোমেলো করে দেন বুমরাহ। আকসার পরের ওভারে ধরেন দ্বিতীয় শিকার, বোল্ড করে দেন জনি বেয়ারস্টোকে।

পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড করে ৩৯ রান। এরপর আবার শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।

টানা তৃতীয় ওভারে উইকেটের দেখা পান আকসার, এবার তার শিকার মইন আলি। স্যাম কারানকে বিদায় করেন কুলদিপ। নিজের পরের দুই ওভারে তিনি ফেরান হ্যারি ব্রুক ও ক্রিস জর্ডানকে।

ব্রুকের ১৯ বলে ২৫ রানই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ। লিয়াম লিভিংস্টোন ও আদিল রাশিদ কাটা পড়েন রান আউটে। আর্চারকে বিদায় করে জয় নিশ্চিত করেন বুমরাহ।

এর আগে বৃষ্টির কারণে সোয়া এক ঘন্টা দেরিতে হওয়া টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাটলার। আরও একবার দ্রুতই ভিরাট কোহলিকে (৯ বলে ৯) হারায় ভারত। গত আসরের রেকর্ড স্কোরার এবার ৭ ম্যাচের পাঁচটিতেই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হলেন।

তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি রিশাভ পান্তও (৬ বলে ৪)। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৬ রান করা ভারতকে টানেন রোহিত ও সুরিয়াকুমার।

মাঝে আরেক দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে লম্বা সময়। তবে রোহিত-সুরিয়াকুমারের ব্যাটিংয়ে ছন্দপতন হয়নি। তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রানের কার্যকর জুটি উপহার দেন দুজন।

রোহিত ফিফটি পূর্ণ করেন ৩৬ বলে। তাকে ফিরিয়েই জুটি ভাঙেন লেগ স্পিনার রাশিদ। সুরিয়াকুমারও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি।

হার্দিক পান্ডিয়া (১৩ বলে ২৩) ও রবীন্দ্র জাদেজার (৯ বলে ১৭*) ক্যামিওতে পৌনে দুইশর কাছাকাছি পুঁজি গড়ে ভারত। ইংল্যান্ডের সামনে যা হয়ে উঠল পাহাড়সম। সেই পাহাড়ে চাপা পড়ে থামলে তাদের বিশ্বকাপ অভিযান।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৭১/৭ (রোহিত ৫৭, কোহলি ৯, পান্ত ৪, সুরিয়াকুমার ৪৭, পান্ডিয়া ২৩, জাদেজা ১৭*, দুবে ০, আকসার ১০, আর্শদিপ ১*; টপলি ৩-০-২৫-১, আর্চার ৪-০-৩৩-১, কারান ২-০-২৫-১, রাশিদ ৪-০-২৫-১, জর্ডান ৩-০-৩৭-৩, লিভিংস্টোন ৪-০-২৪-০)

ইংল্যান্ড: ১৬.৪ ওভারে ১০৩ (সল্ট ৫, বাটলার ২৩, মইন ৮, বেয়ারস্টো ০, ব্রুক ২৫, কারান ২, লিভিংস্টোন ১১, জর্ডান ১, আর্চার ২১, রাশিদ ২, টপলি ৩*; আর্শদিপ ২-০-১৭-০, বুমরাহ ২.৪-০-১২-২, আকসার ৪-০-২৩-৩, কুলদিপ ৪-০-১৯-৩, জাদেজা ৩-০-১৬-০, পান্ডিয়া ১-০-১৪-০)

ফল: ভারত ৬৮ রানে জয়ী

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন হামজা এখন বাংলাদেশে

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"

কুয়েতে নবজাগরণের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ইয়াং ষ্টার

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

» ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

» বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

» কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

» কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

» ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

» কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

» লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

» কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

» কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Desing & Developed BY PopularITLtd.Com
,

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত

গত আসরের সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের মধুর প্রতিশোধ নিল ভারত।

পেসার জাসপ্রিত বুমরাহর নিচু ফুল টস সুইপ করার চেষ্টায় পারলেন না জফ্রা আর্চার, বল আঘাত করল তার পায়ে। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার। ব্যাটসম্যান রিভিউ নিলেও রক্ষা হলো না। তাতে জয়ের অপেক্ষাটাই স্রেফ একটুখানি বাড়ে ভারতের। ম্যাচের ফল নিয়ে সংশয় তো কেটে গিয়েছিল অনেক আগেই। রান তাড়ায় লড়াই জমাতেই পারেনি ইংল্যান্ড। গতবারের চ্যাম্পিয়নদের উড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত।

বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় সেমি-ফাইনালে বৃহস্পতিবার ভারতের জয় ৬৮ রানে।

গায়ানার মন্থর ও অসম বাউন্সের উইকেটে রোহিত শার্মার ফিফটি ও সুরিয়াকুমার ইয়াদাভের চল্লিশোর্ধ ইনিংসে ১৭১ রানের পুঁজি গড়ে ভারত। জবাবে ২০ বল বাকি থাকতে ১০৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

গত আসরের দ্বিতীয় সেমি-ফাইনালে অ্যাডিলেইডে ১৬৮ রান করেও ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। একই মঞ্চে এবার ইংলিশদের ব্যাটিং গুঁড়িয়ে মধুর প্রতিশোধ নিল প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

ব্যাটিংয়ে দলকে সামনে থেকে পথ দেখান অধিনায়ক রোহিত। ৩৯ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ৪টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৪৭ রান করেন সুরিয়াকুমার।

তবে ম্যাচের সেরা আকসার প্যাটেল। ব্যাট হাতে ৬ বলে এক ছক্কায় ১০ রানের ক্যামিওর পর হাত ঘুরিয়ে ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেটে নেন বাঁহাতি এই স্পিনার।

দারুণ বোলিং করেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভও। তিনিও নেন ৩ উইকেট, ৪ ওভারে ১৯ রান দিয়ে। বুমরাহর প্রাপ্তি দুটি।

আগামী শনিবার শিরোপা লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, যারা বৈশ্বিক আসরে সাতবার সেমি-ফাইনাল থেকে বিদায়ের পর ফাইনালে উঠেছে প্রথমবার।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের শুরুটা হয় আশা জাগানিয়া। প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ২৬ রান তোলে তারা। চতুর্থ ওভারে প্রথমবার আক্রমণে এসে প্রথম বলেই জস বাটলারকে (১৫ বলে ২৩) ফিরিয়ে দেন আকসার। এরপর নিয়মিতই উইকেট হারায় ইংলিশরা।

ফিল সল্টের স্টাম্প এলোমেলো করে দেন বুমরাহ। আকসার পরের ওভারে ধরেন দ্বিতীয় শিকার, বোল্ড করে দেন জনি বেয়ারস্টোকে।

পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড করে ৩৯ রান। এরপর আবার শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।

টানা তৃতীয় ওভারে উইকেটের দেখা পান আকসার, এবার তার শিকার মইন আলি। স্যাম কারানকে বিদায় করেন কুলদিপ। নিজের পরের দুই ওভারে তিনি ফেরান হ্যারি ব্রুক ও ক্রিস জর্ডানকে।

ব্রুকের ১৯ বলে ২৫ রানই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ। লিয়াম লিভিংস্টোন ও আদিল রাশিদ কাটা পড়েন রান আউটে। আর্চারকে বিদায় করে জয় নিশ্চিত করেন বুমরাহ।

এর আগে বৃষ্টির কারণে সোয়া এক ঘন্টা দেরিতে হওয়া টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাটলার। আরও একবার দ্রুতই ভিরাট কোহলিকে (৯ বলে ৯) হারায় ভারত। গত আসরের রেকর্ড স্কোরার এবার ৭ ম্যাচের পাঁচটিতেই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হলেন।

তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি রিশাভ পান্তও (৬ বলে ৪)। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৬ রান করা ভারতকে টানেন রোহিত ও সুরিয়াকুমার।

মাঝে আরেক দফা বৃষ্টিতে খেলা বন্ধ থাকে লম্বা সময়। তবে রোহিত-সুরিয়াকুমারের ব্যাটিংয়ে ছন্দপতন হয়নি। তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রানের কার্যকর জুটি উপহার দেন দুজন।

রোহিত ফিফটি পূর্ণ করেন ৩৬ বলে। তাকে ফিরিয়েই জুটি ভাঙেন লেগ স্পিনার রাশিদ। সুরিয়াকুমারও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি।

হার্দিক পান্ডিয়া (১৩ বলে ২৩) ও রবীন্দ্র জাদেজার (৯ বলে ১৭*) ক্যামিওতে পৌনে দুইশর কাছাকাছি পুঁজি গড়ে ভারত। ইংল্যান্ডের সামনে যা হয়ে উঠল পাহাড়সম। সেই পাহাড়ে চাপা পড়ে থামলে তাদের বিশ্বকাপ অভিযান।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৭১/৭ (রোহিত ৫৭, কোহলি ৯, পান্ত ৪, সুরিয়াকুমার ৪৭, পান্ডিয়া ২৩, জাদেজা ১৭*, দুবে ০, আকসার ১০, আর্শদিপ ১*; টপলি ৩-০-২৫-১, আর্চার ৪-০-৩৩-১, কারান ২-০-২৫-১, রাশিদ ৪-০-২৫-১, জর্ডান ৩-০-৩৭-৩, লিভিংস্টোন ৪-০-২৪-০)

ইংল্যান্ড: ১৬.৪ ওভারে ১০৩ (সল্ট ৫, বাটলার ২৩, মইন ৮, বেয়ারস্টো ০, ব্রুক ২৫, কারান ২, লিভিংস্টোন ১১, জর্ডান ১, আর্চার ২১, রাশিদ ২, টপলি ৩*; আর্শদিপ ২-০-১৭-০, বুমরাহ ২.৪-০-১২-২, আকসার ৪-০-২৩-৩, কুলদিপ ৪-০-১৯-৩, জাদেজা ৩-০-১৬-০, পান্ডিয়া ১-০-১৪-০)

ফল: ভারত ৬৮ রানে জয়ী

Facebook Comments Box

সাম্প্রতিক খবর:

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

টানা পঞ্চম জয়! কুয়েত সামার লিগের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের বড় জয়

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

কুয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজনে সিলেট সিক্সার্স ক্লাবের জার্সি উন্মোচন

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিডি সুন্দরবন ফুটবল ক্লাব কুয়েত এর অভিষেক ও জার্সি উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

তীরে এসে তরী ডুবল বসুন্ধরা কিংসের, কুয়েতে আল শেবের কাছে হার ২-৩

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২৫: ফ্রেন্ডস স্টার ও আল-মাজিদের জয়

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব কুয়েত কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫: শিরোপা জিতল সিলেট নবজাগরণ স্পোর্ট...

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

কুয়েতে বিজয় দিবস কাপ-২০২৫ এর সেমিফাইনালে উঠেছে নবজাগরণ স্পোর্টিং ক্লাব

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন হামজা এখন বাংলাদেশে

বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন "হামজা এখন বাংলাদেশে"

কুয়েতে নবজাগরণের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ইয়াং ষ্টার

কুয়েতে নবজাগরণের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেল ইয়াং ষ্টার

এই বিভাগের অন্যান্য সংবাদ

Exchange Rate

Exchange Rate EUR: Sun, 29 Nov.

সর্বশেষ খবর

Agrodristi Media Group

Advertising,Publishing & Distribution Co.

Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed
Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka)
Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka)
Social Welfare Editor: Rukshana Islam (Runa)

Head Office

UN Commercial Complex. 1st Floor
Office No.13, Hawally. KUWAIT
Phone. 00965 65535272
Email. agrodristi@gmail.com / agrodristitv@gmail.com

Bangladesh Office

Director. Rumi Begum
Adviser. Advocate Koyes Ahmed
Desk Editor (Dhaka) Saiyedul Islam
44, Probal Housing (4th floor), Ring Road, Mohammadpur,
Dhaka-1207. Bangladesh
Contact: +8801733966556 /+8801316861577

Email Address

agrodristi@gmail.com, agrodristitv@gmail.com

Licence No.

MC- 00158/07      MC- 00032/13

Design & Devaloped BY Popular-IT.Com
error: দুঃখিত! অনুলিপি অনুমোদিত নয়।