জাহদিুর রহমান তারকি, ষ্টাফ রিপোর্টারর্র্,ঝনিাইদহ, ঝিনাইদহের কালীগঞ্জে দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। নিহতদের মধ্যে রাব্বি আজাদ (৩০) নামের এক যুবকের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় এখনো জানা যায়নি। স্থানিয়রা জানিয়েছেন নিহত রাব্বি আজাদ কোটচাঁদপুর উপজেলার বামনদা গ্রামের জাহাঙ্গীর সিদ্দিকীর ছেলে। এ সময় উভয় মটর সাইকেলে থাকা আরো দুই আরোহী আহত হয়। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার ঈশ্বরবা বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আরো জানা গেছে, কোটচাঁদপুর থেকে একটি মটরসাইকেল করে দুই যুবক কালীগঞ্জে দিকে আসছিলেন। অপর দিকে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর দিকে যাচ্ছিল আরো একটি মটরসাইকেলে থাকা অপর দুই যুবক। উক্ত স্থানে দ্রুতগামী মটরসাইকেল দুইটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ যুবক আহত হয়। আহতদের মধ্যে কালীগঞ্জ হাসপাতালে আনার পথে দুই যুবক মারা যায়। মারাত্বক আহত অপর দুই যুবককে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার খরবটি নিশ্চিত করে জানান, দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও দুই আরোহী আহত হয়েছে। আহত দুই যুবককে যশোরে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?

কুয়েতের মরুভূমিতে লাল-সবুজের বিপ্লব












