
না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক ও আজকের সূর্যোদয় পত্রিকার সাবেক কুয়েত ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াকুব।
” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
রোববার (২৯ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার শহরস্থ ডাক্তার পারা এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় জাতির এই সূর্য সন্তানের দাফন সম্পন্ন হয়েছে।
তিন যুগেরও বেশি সময় কুয়েতে ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুব।
প্রায় তিন বছর আগে শারীরিক অসুস্থতার জন্য বাংলাদেশে চলে যান তিনি।
তারপর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশে।
মোহাম্মদ ইয়াকুব এর মৃত্যুতে কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মইন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ।
অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন মোহাম্মদ ইয়াকুব উল্লেখ করে প্রেসক্লাবের সাংবাদিক নেতারা বলেন, গুণী এই সাংবাদিক তার কর্মে বেঁচে থাকবেন অনন্তকাল।
শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি প্রয়াত জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ ইয়াকুবের বিদেহী আত্মার শান্তি কামনা করেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সাংবাদিক নেতারা।

সাম্প্রতিক খবর:

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন












