নিজস্ব প্রতিনিধিঃ গতকাল ২৯শে জুন ২০১৬ইং রোজ বুধবার সন্ধ্যায় কুয়েত সিটিস্থ রাজধানী হোটেলে উপমহাদেশের অন্যতম সামাজিক সংগঠন জালালাবাদ সমাজকল্যাণ সমিতি (জালালাবাদ এ্যাসোসিয়েশন) কুয়েতের উদ্যোগে দোয়া ও ইফাতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুল মুহিত নজমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরীর প্রাণবন্ত সঞ্চালনায় ও সহযোগী সঞ্চালক আম্বিয়া বাহারের সহযোগিতায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রউফ মাওলা, আবু সাইদ কুতুবুদ্দিন, আব্দুল আলিম, সুহেল আহমেদ, ছুনু নাথ,এস,আই,ফয়সাল আহমেদ, লুদাই মিয়া, আনকার মিয়া, নজরুল ইসলাম,এম,ডি মিলন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক,সাংস্কৃতিক, ক্রীড়া ও কবি সাহিত্যিকদের সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের আহ্বায়ক সামছুল ইসলাম, জাতীয় পার্টী কুয়েত শাখার সহ-সভাপতি ইসমাইল মিয়া, সামাজিক-রাজনৈতিক সংগঠক এস,আই ফয়সল আহমেদ,রাজনীতিবিদ আব্দুল আলিম প্রমুখ।
বক্তব্য শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
জালালাবাদ সমাজকল্যাণ সমিতি (জালালাবাদ এ্যাসোসিয়েশন) কুয়েত, সংগঠনটি প্রায় দুই শতাধিক প্রবাসীদের জন্যে ইফতারের ব্যবস্থা করেছিল।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ













