আ হ জুবেদঃ বৃহত্তর সিলেটের যেখানেই অসহায় মানুষ, সেখানেই সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাজ করছে আর্তমানবতার সেবায়, কুয়েতের এক আলোচনা সভায় একথাটিই বললেন সংগঠনটির কুয়েত শাখার নেতৃবৃন্দরা।
গতকাল শুক্রবার (২০শে ডিসেম্বর) কুয়েত সিটির গুলশান হোটেলে কুয়েত জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহান বিজয় দিবস ও শীতার্তদের কাছে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন জয়নালের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সালা উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা কাজী শফিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ময়নুল আল-ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, চুন্নু নাথ, শাহাব উদ্দিন, এস এম শাহাব উদ্দিন, বাবুল মিয়া, জয়নাল আবেদিন প্রমুখ।
বক্তব্য রাখেন,আকলাকুজ্জামান মুন্না, শহিদুল হক তালুকদার, সুরুখ মিয়া, তাজু তালুকদার, সেবক আহমেদ, বেলাল আহমেদ, মুন্না পাল, আবুশীষ, তাজুল ইসলাম, তাজলুল তালুকদারসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন ও মুক্তিযুদ্ধে সকল শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের নেতৃবৃন্দরা জানান, দেশের যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে দেশ,জাতি ও সমাজ কল্যাণে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে।
তারা বলেন, সিলেটের চার জেলা যথাক্রমে, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে সংগঠনটির কুয়েতের সভাপতি আব্দুল হাই মামুন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












