নিজস্ব প্রতিবেদকঃ জালালাবাদ অ্যাসােসিয়েশন কুয়েত শাখার সাধারণ সম্পাদক ময়নুল আল – ইসলামের বড় ভাই , চিত্রশিল্পী সি , এম , আর আর্টিস্ট হাবিবুর রহমান হাবিবের মৃত্যুতে , সংগঠনটি এক শােক সভার আয়োজন করেছে।
জালালাবাদ অ্যাসােসিয়েশন কুযেত শাখার সভাপতি আব্দুল হাই মামুনের সভাপতিত্বে ও সহ-সভাপতি সুরুক মিযার সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মােহাম্মদ আকবর হুসেন, কাজী সফিক , সহ – সভাপতি জাবেদ আহমেদ , সহ – সাধারণ সম্পাদক মুসা চৌধুরী প্রমুখ ।
এসময় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন , ক্রীড়া সম্পাদক তারমিম আলম , প্রবাসী ব্যবসায়ী বাহার মিয়া , মুন্না পাল ও বাংলাদেশ টিভি জার্নালিস্ট এ্যাসােসিয়েশনের সাধারণ সম্পাদক , বাংলাটিভির কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ ।
বক্তারা সদ্য প্রয়াত হাবিবুর রহমান হাবিবের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শােক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন , বাংলাদেশ হারিয়েছে একজন স্বনামধন্য চিত্রশিল্পী এবং সিলেটবাসী হারিয়েছেন তাদের একজন কৃতিসন্তান । তারা আশা প্রকাশ করে বলেন , আজ ও আগামীর প্রজন্ম নিশ্চয় এ গুণী চিত্রশিল্পীর রেখে যাওযা সকল স্মৃতির প্রতি যথাযথ সম্মান দেখাবে।
শেষে মরহুম হাবিবের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












