জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানাচ্ছেন, উত্তর কোরিয়া জাপান সাগরে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউহাপ নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় ৯টা ৪০ মিনিটে উত্তর পিয়ংগান প্রদেশ থেকে এই মিসাইল ছোঁড়া হয়।
টোকিও বলছে, জাপান সাগরের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে ক্ষেপণাস্ত্রটি পতিত হয়েছে।
সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ওই অঞ্চলে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।
জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন ক্ষেপণাস্ত্রটি প্রায় ৯৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এবং প্রায়৪০ মিনিট উড়ার পর জাপান সাগরে পতিত হয়েছে।
সোল থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, চলতি বছর উত্তর কোরিয়া যে কয়টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আজকেরটি ১১তম।
গত মে মাসে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া।
সূত্র, বিবিসি বাংলা
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












