জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ পরীক্ষার সময়সূচি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের বিএড অনার্স ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষা ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর, ২০১৪ সালের বিবিএ তৃতীয় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টার পরীক্ষা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ১১ অক্টোবর এবং ২০১৪ সালের বিএসসি অনার্স ইন-ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পার্ট-১, ২য় সেমিস্টার পরীক্ষা ২০ সেপ্টেম্বরের পরিবর্তে ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এর আগে ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ (বিশেষ) পরীক্ষার শুধু ১৯ সেপ্টেম্বরের পরিবর্তে ২ নভেম্বর নেয়ার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












