জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ৮০ বছর বয়সে মারা গেছেন।
অল্প অসুস্থ হয়ে পড়ার পর শনিবার তিনি মারা যান বলে তার নামের ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে।
ঘানায় জন্ম নেয়া কফি আনান সুইৎজারল্যান্ডের জেনিভায় মারা যান, যে শহরে তিনি বেশ কয়েক বছর ধরে বসবাস করছিলেন।
তিনি ছিলেন সংস্থাটির প্রথম কৃষ্ণাঙ্গ মহাসচিব, যিনি জাতিসংঘের এই শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ওই পদে ছিলেন ১৯৯৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত।
জাতিসংঘকে নতুনভাবে গড়ে তোলা এবং মানবিক কর্মকাণ্ডে ভূমিকার রাখার জন্য তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান।
তবে ইরাকে মার্কিন অভিযানের সময় বিপক্ষে অবস্থান নেয় সংস্থাটি। ওই অভিযানকে ‘অবৈধ’ অভিযান বলে বর্ণনা করেছিলেন মি. আনান।
কফি আনানের ভাষায় তার সবচেয়ে বড় অর্জন ছিল ‘সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা’ নির্ধারণ- দারিদ্র আর শিশু মৃত্যু কমাতে বিশ্বব্যাপী প্রথম এ ধরণের উদ্যোগ নেয়া হয়।
পরবর্তীতে সিরিয়া সংকট মেটাতে জাতিসংঘের বিশেষ দূত হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন।
সূত্র, বিবিসি
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












