ঢাকা প্রতিনিধি:: হাজারো কর্মীর ফুলেল সিক্ত ভালবাসায় উদযাপিত হলো বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের জন্মদিন।
বৃহস্পতিবার প্রথম প্রহরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কয়েক হাজার নেতা কর্মীর উপস্থিতিতে কেক কাটা হয়। রাত ১২ টা বাজার সাথে সাথেই টিএসসির আকাশ আতশবাজির জলশানো আলোয় রঙিন হয়ে ওঠে। শ্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। ১২ টা বাজার ঠিক ১০ মিনিট আগে টিএসসিতে প্রবেশ করেন সাধারণ সম্পাদক। তখন শ্লোগান আর করতালিতে মুখর হয় টিএসসি অঙ্গন। রাত ১২ টা বাজার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে এবং তার আশ-পাশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে দল বেধে আসতে থাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য।
এর আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, মহানগরীর নেতারাসহ কয়েক হাজার কর্মী প্রিয় নেতার অপেক্ষা করছিলো। রাত ১০ টার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে নেতা কর্মীরা মিছিলসহ জন্মদিনের অনুুষ্ঠানে যোগ দেন। জন্মদিন উপলক্ষ্যে জনাব জাকির হোসেন ছাত্র সমাজ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে জননেত্রী শেখ হাসিনার আর্শিবাদপৃষ্ট হয়ে এদেশের ছাত্র সমাজকে নিয়ে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে আরও এগিয়ে নিতে তার জীবনকে উৎস্বর্গ করছেন বলে তিনি শপথ নেন।












