অগ্রদৃষ্টি ডেস্কঃ ঘন কুয়াশার কারণে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার কুয়ালালামপুর ও নেপালের কাঠমান্ডু থেকে ছেড়ে আসা তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি।
পরে বিমান দুটি গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে।
এপিবিএন’র এএসপি নুরে আলম ছিদ্দিকী বিয়টি নিশ্চিত করে জানান, রিজেন্ট এয়ারওয়েজের কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইট রাত ১২টা ৬ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। এরপর রাত ১২টা ১১ মিনিটে কাঠমান্ডু থেকে এবং ১২টা ২৯ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দ এয়ারের দুটি ফ্লাইট নামে।











