উপমহাদেশের প্রখ্যাত আলেমে দীন, ব্রাহ্মণবাড়িয়া কসবার আড়াইবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (৫২) মারা গেছেন। লাখো মানুষের অংশগ্রহণে গোলাম সারোয়ার সাঈদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
৫২ বছর বয়সী গোলাম সারোয়ার শনিবার ভোরে ইন্তেকাল করেন। তার জানাজায় অংশ নিতে দুপুর থেকেই জানাজা মাঠে মানুষজন আসতে শুরু করেন। মাঠে জায়গা না পেয়ে অনেকেই মাঠের আশপাশ এলাকায় অবস্থান করে জানাজায় অংশ নেন।
কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন ও কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ বিশিষ্ট আলেমরা জানাজায় অংশ নেন। জানাযা শেষে আড়াইবাড়ি মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে গোলাম সারোয়ার সাঈদীকে দাফন করা হয়।
সূত্র, বিডি জার্নাল
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত












