অগ্রদৃষ্টি ডেস্ক: নির্জন দ্বীপে আটকে পড়ার পর পাম গাছের পাতা দিয়ে সৈকতে ‘হেল্প’ বা ‘সাহায্য’ লিখে রেখেছিলেন তারা।
সেটা দেখতে পেয়ে তিনদিন পর তিন নাবিককে উদ্ধার করে মার্কিন নৌ বাহিনী।
প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জের ফানাডিক দ্বীপ থেকে বৃহস্পতিবার ওই তিনজন নাবিককে উদ্ধার করা হয়।
মাইক্রোনেশিয়া থেকে রওনা হবার পর বড় ঢেউয়ের আঘাতে তাদের নৌকাটি ডুবে যায়।
এরপর তারা সারারাত ধরে ভেসে এই দ্বীপটিতে এসে ওঠেন।
এই তিন নাবিকের নিখোঁজের খবর জানতে পেরে তল্লাশি শুরু করে মার্কিন নৌবাহিনী।
দ্বীপে ভেসে আসা নাবিকরা সৈকতে পাম গাছের পাতা দিয়ে বড় করে হেল্প লিখে রাখেন।
নৌবাহিনীর তল্লাশি বিমান থেকে সেটি দেখতে পেয়েই তাদের উদ্ধার করা হয়।
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












