বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদ কার্ড পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার (২১ সেপ্টেম্বর) এইচ এম এরশাদের সহকারী একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন ঈদের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেছেন।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াকে কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানান এইচ এম এরশাদ।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












