মা আমায় কাঁদাসনে আর
এমন করে লুকিয়ে থেকে,
আমি আজ সর্বহারা পাগলপারা
মা-মা বলে ডেকে ডেকে।।
মাগো ও-মা কত দিন এলো গেল
কত বছর গত হলো,
মা আমার আসিবেনা
না ফেরার সে দেশ থেকে।।
মাগো ও মা তুমিনা বলেছিলে
আমায় ছাড়া ঘুম আসেনা,
এজগতে তুমি ছাড়া এত ভাল কেউ বাসেনা
তুমি আজ এতই ঘুমে একা একা
তোমার পাশে কেউ বসেনা,
জানি মা জানি আমি
কেউ ফিরেনা সেখান থেকে।।
মাগো ও মা তোমার ঐ আধার ঘরে
এখন আর আলো জ্বলেনা,
সবাই তোমায় ভুলে গেল
তোমার কথা কেউ বলেনা
আমি আজ তোমার শোকে সর্বহারা
আমার ব্যাথা কেউ জানেনা,
প্রভুর কাছে এই কামনা
ক্ষমা করে দিও মাকে।।
——-
কবি
মোবাশ্বীর হোসাইন
সাম্প্রতিক খবর:

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল












