স্পোর্টস ডেস্ক: পায়ে অস্ত্রোপচারের পর ক্রমেই সুস্থ হয়ে উঠছেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলীয় সুপার স্টার নেইমার। ক্র্যাচ ছাড়াই হাঁটতে শুরু করেছেন তিনি।
ফুটবল বিশ্বের সবচেয়ে দামী এই ফুটবলার গত ২৫ ফেব্রুয়ারি মার্সেইয়ের বিপক্ষে পিএসজির হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন। ম্যাচে তার দল ৩-০ গোলে জয় পেলেও অস্ত্রোপাচারের সম্মুখীন হতে হয়েছে নেইমারকে। প্রথমিক ভাবে সেরে উঠার জন্য তিন মাস সময় ধরে দিয়েছেন চিকিৎসকরা।
পিএসজির কোচ উনাই এমেরির কথা মতে চলতি মৌসুমের শেষভাগ নাগাদ মাঠে ফিরতে পারবেন নেইমার। তবে ২৬ বছর বয়সি ব্রাজিলীয় সুপার স্টার বলেছেন, আগামী ১৭ মে তার ইনজুরির অবস্থা পরীক্ষা করার কথা রয়েছে। যার অর্থ হচ্ছে ওই তারিখের আগে তিনি অনুশীলনে ফিরছেন না।
চলতি মৌসুমে পিএসজির শেষ ম্যাচ আগামী ১৯ মে। ফলে চলতি মৌসুমে আর প্যারিসের ক্লাবটিতে হয়তো খেলা হচ্ছে না নেইমারের। যদিও নিজের ইনস্ট্রাগ্রাম একাউন্টে দেয়া ভিডিও দেখে নেইমারের যথেষ্ট উন্নতি হয়েছে বলেই মনে হচ্ছে। কারো সহায়তা ছাড়াই তিনি হাঁটতে পারছেন। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ক্র্যাচ তোমাকে বিদায়, আর আসবে না।’
সাম্প্রতিক খবর:

কুয়েতে প্রবীণ প্রবাসী হারুন মিয়ার স্মরণে দোয়া মাহফিল

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

কুয়েতে শেষ হলো আকামা বদলের সুযোগ, ২৭ হাজার প্রবাসীর খাত পরিবর্তন

খাদ্য নিরাপত্তা ও নাগরিক সচেতনতা: উন্নত বিশ্বের চেয়ে আমরা ঠিক কতটা পিছিয়ে?












