আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় (শনিবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রশিক্ষণ বিমান ‘কাওসার’ এবং কৌশলগত ড্রোন ‘মোহাজের-৬’ এই প্রথমবারের মতো প্রদর্শন করেছে। ইরানের প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য সংক্রান্ত একটি প্রদর্শনীতে এটি তুলে ধরা হয়। এ ছাড়াও প্রতিরক্ষা প্রযুক্তি খাতে ইরানের আরও কিছু সাফল্যও এ প্রদর্শনীতে শোভা পাচ্ছে।
তেহরানে ইরানিয়ান হেলিকপ্টার সাপোর্ট অ্যান্ড রিনিউয়াল বা আইএইচএসআরসি এ প্রদর্শনীর আয়োজন করেছে। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ প্রদর্শনী পরিদর্শন করেন।
এতে মোহাজের-৬ নামের কৌশলগত ড্রোন, ‘নাসির’ নামের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমান থেকে বিমানে নিক্ষেপযোগ্য ‘ফাকুর’ ক্ষেপণান্ত্রও এই প্রথমবারে মতো প্রদর্শন করা হয়েছে।
প্রদর্শনীতে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্কান বলেন, ‘কাওসার’ এবং ‘কাহহার এফ-৩১৩’ জঙ্গি বিমান তৈরির মাধ্যমে ইরান ভারি বিমান তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া, নিজস্ব প্রযুক্তিতে জেট বিমানের ইঞ্জিন তৈরির পরিকল্পনাও ঘোষণা করেন তিনি।
সূত্র: পার্সটুডে
অগ্রদৃষ্টি.কম // এমএসআই
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ












