বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মাঈন উদ্দিন স্বল্পকালীন ছুটিতে বাংলাদেশে এসে মৃত্যুবরণ করায় কুয়েত যুবলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১০ই জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির গুলশান হোটেলে অনুষ্ঠিত সভায় আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত যুগ্ম আহবায়ক মোঃ নবী উল হক মিলনের পরিচালনায় ও যুবলীগ কুয়েতের আহবায়ক ইমাম উদ্দিন বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল।
বিশেষ অতিথি ছিলেন, কুয়েত আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নওয়াজ নজরুল, রোকোনুজ্জমান পিদ্দু, কুয়েত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ করিম ও মরহুমের বড় ভাই জসিম উদ্দিন।
মরহুম মাঈন উদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, মোঃ আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন বিক্রমপুরী, মোঃ জাকির হোসেন রতন, ইদ্রিস আলি সোহাগ, ফারুক, আবদুল আলিমসহ অনেকে।
মরহুম মাঈন উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন, মাওলানা আবদুল রহমান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












