মোঃবিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে যে সব অবৈধ বাংলাদেশির পাসপোর্ট বা কোনো কাগজপত্র নেই তাদের শর্তানুযায়ী জরিমানা দিয়ে বৈধ হতে আগামী ৩১ শে জানুয়ারির মধ্যে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মিরসরাই সমিতির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম এ কথা বলেন। এ ছাড়া যাদের কাছে পাসপোর্ট আছে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে দূতাবাসে যোগাযোগ করতে বলেন তিনি। আগামী ২৯ জানুয়ারি হতে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৮টি বুথে এ জরুরি সেবা দেয়া হবে।
তবে, যাদের নামে ক্রিমিনাল মামলা বা কুয়েত সরকারের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা রয়েছে তারা এই সাধারণ ক্ষমার আওতাভুক্ত বা সাধারণ ক্ষমার সুযোগ পাবে না বলে জানান রাষ্ট্রদূত। তাদেরকে স্থানীয় রেসিডেন্সিয়াল বিষয়ক বিভাগে যোগাযোগের পরার্মশ দেন তিনি।
এ সময় রাষ্ট্রদূত এস এম আবুল কালাম আরও বলেন, ছয় বছর পর বিভিন্ন কারণে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষাণা করেছে কুয়েত সরকার, অবৈধ বাংলাদেশিদের এ সুযোগা কাজে লাগানোর অনুরোধ করেন তিনি।
এ ছাড়া সভা-সেমিনারের মাধ্যমে কুয়েতে অবৈধ বাংলাদেশিদের মাঝে সচেতনতা বাড়াতে সেখানে প্রবাসী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার এবং প্রবাসীদের কল্যাণে কাজ করতে আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক খবর:

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কুয়েত বিমানবন্দরে কর্মীদের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

কুয়েত বিমানবন্দর টার্মিনাল-১ পুনরায় চালুর প্রস্তুতি

কুয়েতে আবুল হাশেম এনামের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন জালালাবাদ নেতৃবৃন্দ

কুয়েতে বেসরকারি খাতের বেতন মনিটরিংয়ে নতুন ব্যবস্থা চালু করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবাসে সোনালী অতীত, খবরের কাগজ থেকে ডিজিটাল যুগ












