আ হ জুবেদঃ সোমবার (১৬নভেম্বর) কুয়েতের সাবাহ এলাকার লাল মসজিদ সংলগ্নে বিএনপি কুয়েত শাখার সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুকের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
মরহুম প্রবাসী এ সংগঠকের জানাজার নামাজে উপস্থিত ছিলেন,কুয়েত বিএনপির সদস্য সচিব শওকত আলী, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য যথাক্রমে, শোয়েব আহমেদ, চুন্নু মোল্লা, মাঈন উদ্দিন, মাহফুজুর রহমান মাহফুজ,হাবিবুন্নবী আল-আমিন ও তরুণ সংগঠক হাসান কামালসহ অনেকে।
উল্লেখ্য, গত বুধবার সকাল ৮টার দিকে কুয়েতের আমিরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ফারুক মৃত্যুবরণ করেন।
এর আগে গত সপ্তাহে ব্রেইন স্ট্রোক করলে স্থানীয় আমিরী হাসপাতালে ভর্তি করা হয়েছিল ফারুককে।
নিহত ফারুক বিএনপি কুয়েত শাখার সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।
কুয়েতের প্রথম জানাজা শেষে নিহত ফারুকের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












