আ হ জুবেদঃ কুয়েত প্রবাসী সোফা ব্যবসায়ী মোহাম্মদ আলতাফ হুসেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গত বুধবার (১০ই জুন) কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত জিলিব আল সুয়েখ এলাকার বাসিন্দা মোহাম্মদ আলতাফ হুসেন আনুমানিক সকাল ৭টার দিকে বুকে ব্যথা অনুভব করলে সহপাঠীরা স্থানীয় হাসপাতালে ফোন দেন। কিছুক্ষণের মধ্যে এম্বুলেন্স আসে, কিন্তু ততক্ষণে প্রবাসী এ ব্যবসায়ী মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রায় ২৭ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় মৌলভীবাজার সদর উপজেলার বুদ্ধিমন্তপুর গ্রামের মরহুম মোহাম্মদ আজফর আলীর ছেলে মোহাম্মদ আলতাফ হুসেন উপসাগরীয় দেশ কুয়েতে পাড়ি জমিয়েছিলেন।
কুয়েতে আসার পর থেকেই তিনি সোফা ব্যবসা করে আসছিলেন।
গত ৩ মাসেরও বেশি সময় ধরে কুয়েতের জিলিব এলাকায় লকডাউন চলার কারণে নিহত আলতাফের সোফা ফ্যাক্টরি বন্ধ রয়েছে।
এদিকে নিহত আলতাফের প্রবাসী সহকর্মীরা জানান, বর্তমানে আলতাফের মরদেহ ফারওয়ানিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তারা আরো জানান, কুয়েতে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহত আলতাফের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানো হবে।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)