আ হ জুবেদঃ মুজিববর্ষের কূটনীতি, প্রগতি ও সম্প্রীতি” এই শ্লোগানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২৬ শে মার্চ) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের পরিচালনায় বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান যথাক্রমে, ডিফেন্স এটাচে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) জহিরুল ইসলাম খান, দ্বিতীয় সচিব নিয়াজ মোর্শেদ ও সোনালি ব্যাংক প্রতিনিধি মো: জাকির হোসেন মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন, বিমানের কুয়েত কাট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম।
দূতাবাসের অনুষ্ঠান সূচিতে ছিল, সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন, ১০.১০ মিনিটে পবিত্র কোরান থেকে তেলাওয়াত, ১০.১৫ মিনিটে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন, ১০.১৬ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০.২০ মিনিটে বাণী সমূহ পাঠ, ১০.৪০ মিনিটে দিবসের উপর আলোচনা ও ১১টায় রাষ্ট্রদূতের সমাপনী বক্তব্য।
বাঙালি জাতির অধিকার, গণতান্ত্রিক আন্দোলন ও বাংলাদেশ প্রতিষ্ঠায় যারা অনবদ্য অবদান রেখেছেন, এবং স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুসহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সমাপনি বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বাঙালি জাতি বীরের জাতি, ৫২ থেকে ৭১ এর প্রতিটি সফল আন্দোলন সংগ্রামই তার প্রমাণ বহন করে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












