অগ্রদৃষ্টি ডেস্কঃ মঙ্গলবার কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত আব্বাসিয়া এলাকার কোপারেটিভ (জামাইয়া) সম্মুখে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ও দূতাবাসের প্রতিনিধি মোহাম্মদ ফরিদ উদ্দিন ও মোহাম্মদ তৌহিদের পরিচালনায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
কুয়েত সরকার দুই প্রবাসী অধ্যুষিত এলাকা আব্বাসিয়া ও মাহবুলাকে লকডাউন ঘোষণা করায় সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের ত্রাণ সহায়তা দিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস এ উদ্যোগ গ্রহণ করে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কুয়েত প্রবাসীদের জন্য পাঠানো ত্রাণ কুয়েতের বাংলাদেশ দূতাবাস বিতরণ করে যাচ্ছে, দূতাবাস সূত্রে জানানো হয়, এরই মধ্যে প্রায় ৬ হাজার প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ত্রাণ বিতরণ করা সম্ভব হয়েছে।
এছাড়াও বিভিন্ন খাদ্য সহায়তাকারী প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে কুয়েত দূতাবাসের পরিচালনায় ত্রাণ বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক খবর:

যে অপরাধের উত্তর নেই: মক্কার ঘটনায় স্তব্ধ প্রবাসী সমাজ

মৌলভীবাজারে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীর অভিভাবকের আবেগঘন চিঠি: শিক্ষক দিবসে শ্রদ্ধার্ঘ্য

জেদ্দায় প্রবাসীদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের সতর্কবার্তা

কুয়েতের সালমি: মরুভূমিতে কোটি টাকার 'গাড়ির বাজার

ইউরোপের চাকরি ও ভিসার প্রলোভন,গ্রেফতার কুয়েতের এক রিক্রুটিং ব্যবসায়ী

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুয়েতে জশনে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত












