আ হ জুবেদঃ বাংলাদেশের বিশেষ বার্তা নিয়ে রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে এসে পৌঁছেছেন পরাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর কুয়েতের নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহর সাথে সাক্ষাতের কথা রয়েছে। নতুন আমিরের দায়িত্ব গ্রহণে তাকে অভিবাদন ও সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক বার্তা পৌঁছে দেওয়ার কথা রয়েছে বলেও এক কূটনৈতিক সূত্র জানিয়েছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হোটেল শেরাটনে সাক্ষাৎ করেছেন জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের নেতৃবৃন্দরা। এসময় নেতৃবৃন্দরা প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্রমন্ত্রীর কুয়েত সফর শেষে আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “জনগণ, বাংলাদেশ সরকার ও আমার পক্ষ থেকে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত।”
কুয়েতের প্রয়াত আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে শুক্রবার ঢাকায় কুয়েত দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কুয়েতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে দেশটিতে তার অবদান এদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।
তিনি উল্লেখ করেন, কুয়েতের আমির শেখ সাবাহ ছিলেন বাংলাদেশের প্রকৃত বন্ধু। তিনি ১৯৭৪ সালে বাংলাদেশে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ওআইসি সম্মেলনে নিয়ে যান।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












