বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০শে সেপ্টেম্বর) রাত ৯টায় দেশটির সিটিস্থ রাজধানী হোটেল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত আওয়ামীলীগের সভাপতি আতাউল গনি মামুন।
আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান টিটুর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামীলীগ এর সহ সভাপতি সিকান্দর আলী, আবুল কাশেম, আব্দুল হাই মামুন ও কুয়েত শ্রমিক লীগ সভাপতি কামাল হুসেন।
বক্তব্য রাখেন, কুয়েত আওয়ামীলীগ এর মুখপাত্র শাহ নেওয়াজ নজরুল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ করিম, বেলাল উদ্দিন, রোকনুজ্জামান পিদু, কামাল হুসেন, শাহ করিম সহ আরো অনেকে।
কুয়েত আওয়ামীলীগ এর সভাপতি বলেন, দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ।বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, বিশ্ব দরবারে অনেক সম্মান, পুরষ্কার আর দেশের সার্বিক উন্নয়নের জীবন্ত কীংবদন্তি শেখ হাসিনা। তার হাত ধরে এদেশ এগিয়ে চলেছে উন্নত বিশ্বের কাতারে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত












