বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৯ই শে ডিসেম্বর) কুয়েত আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সংগঠনের সভাপতি আব্দুর রউফ মাওলার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হকের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সভাপতি হাজি মাহমুদ আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল।
বক্তব্য রাখেন, ফারুক আহমেদ, লিয়াকত বিশ্বাস,
আহাদ আম্বিয়া খোকন, আবদুল জলিল, মুরাদুল হক চৌধুরী, আব্দুর রহমান, জাহাঙ্গীর লাভনী, নাছির উদ্দিন খোকন, আনোয়ার হোসেন, মোহাম্মদ ইসমাইল, মিজানুর রহমান, আব্দুল ওদুধসহ অনেকে।
বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করে সভাপতি আব্দুর রউফ মাওলা বলেন, মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে।
তিনি আরো বলেন, এ সরকার আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের আগেই উন্নত দেশে পরিণত হবে।
আলোচনা ও দোয়া শেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত














