আ হ জুবেদঃ মধ্যপ্রাচ্যের কুয়েতে বসবাসরত ক্রিকেট প্রেমী প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে প্রতি বছরই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। 
এবারও বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েতের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্যদিয়ে ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে গত ২৭শে ডিসেম্বর ”T-10” বিজয় দিবস কাপ ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। 
কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট মাঠে ২২টি বাংলাদেশী ক্রিকেট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত T-10 বিজয় দিবস কাপ ২০১৯ এর শুভ উদ্বোধন করেন, আয়োজক সংগঠনের আহ্বায়ক, প্রকৌশলী ফরিদ উদ্দিন।
হাসান কামাল ও মোয়াজ্জেম হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুয়েতের ”বলদিয়ার মুদির” স্থানীয় পৌর অফিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল আজিজ রশিদী,
কর্মকর্তা নাসের আল-আদি, স্থানীয় থানার অফিসার ইনচার্জ ইবরাহিম আল-দাহী ও পৌর অফিসের প্রেস কর্মকর্তা আব্দুস সাফি আহমেদ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন , আজিজুর রহমান, জাহাঙ্গীর খান পলাশ ও হুমায়ূন আলী।
সার্বিক সহযোগিতায় ছিলেন, আজিজুল হক, আকাশ আহমেদ মিলন, ঈসমাইল সোবাহান, মোঃ হানিফ, আনোয়ার হুসেন,তাইজুল ইসলাম পাপ্পু ও ওমর ফারুকসহ অনেকে।
আয়োজকরা জানান, কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট মাঠটি একেবারেই কাগজে-কলমে স্থানীয় পৌর অফিস ও থানার অনুমোদন নিয়ে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন এবারের ”T-10” বিজয় দিবস কাপের আসরটি শুরু করেছে।
আয়োজকরা মনে করছেন, এটি বাংলাদেশ কমিউনিটি কুয়েতের জন্য একটি বড় অর্জন।
আর এজন্য কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা এবং কুয়েতের ফরওয়ানিয়া ডিস্ট্রিক্ট ও জিলিব থানার কর্মকর্তাদের সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্বীকার করেন আয়োজকরা।
সাম্প্রতিক খবর:

কুয়েতে মাইন বিস্ফোরণে মারা যাওয়া প্রবাসীর নাম-ঠিকানা জানা গেছে

১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ

বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

কুয়েতে প্রবাসী নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ হাজার দিনার উধাও, তদন্তে গোয়েন্দারা

কুয়েতের সালমি মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ফেনীতে প্রবাসীর জমি নিয়ে ষড়যন্ত্র, ন্যায়বিচার চান জাফর

কুয়েতে তিন দশক ধরে গ্যাসের দাম অপরিবর্তিত!

লাইসেন্সবিহীন বাস ভাড়া ও পরিবহন সেবার বিরুদ্ধে কুয়েতের সতর্কতা

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত














